রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তি চাইলেন বিএনপির এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০১

জাহিদুর রহমান (ছবি: সংগৃহীত) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাইলেন বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান। রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মুক্তি চান।
জাহিদুর রহমান বলেন, ‘খালেদা জিয়া জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসা হচ্ছে না। কারো সাহায্য ছাড়া উঠতে পারেন না। বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা দরকার। কী পরিমাণ অসুস্থ, তা বলে বোঝানো যাবে না। মানবিক কারণে জামিনে মুক্তি দিয়ে তাকে দেশের বাইরে সুচিকিৎসার সুযোগ দেওয়া হোক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন, অতি দ্রুত খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হোক।’
একাদশ সংসদ নির্বাচন নিয়ে টিআইবি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন উল্লেখ করে জাহিদুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ছিল না। নির্বাচনের আগে ব্যালট বাক্স পূর্ণ করা হয়। তাই নতুন নির্বাচন প্রয়োজন। একাদশ নির্বাচনকে এক কথায় বলা যায়, কর্তৃত্ববাদী শাসনের অধীনে নির্বাচন হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণিত হয়েছে। রাতে সিল মারার অভিযোগ যেকোনও সরকারের জন্য অস্বস্তির বিষয়। ঘরে-বাইরে কোথাও মানুষ নিরাপদ বোধ করছে না।’
তিনি বলেন, ‘ইভিএমকে আস্থায় নিচ্ছে না মানুষ। এটি ত্রুটিমুক্ত হিসেবে স্বীকৃতি পায়নি। ঢাকা সিটি নির্বাচনে ইভিএমের যে চিত্র দেখা গেছে, তাতে মেশিনের চেয়ে মানুষের ভূমিকা বেশি দেখা গেছে।’

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম