করোনা মোকাবিলায় চীনকে মেডিক্যাল সামগ্রী দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৩

করোনা মোকাবিলায় চীনকে মেডিক্যাল সামগ্রী দিলো বাংলাদেশ চীনে করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায় তাদের বিভিন্ন মেডিক্যাল সামগ্রী দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের হাতে এসব মেডিক্যাল সামগ্রী তুলে দেন।

মেডিক্যাল সামগ্রীর মধ্যে রয়েছে ১০ লাখ পিস হ্যান্ডগ্লাভস, পাঁচ লাখ পিস মাস্ক, দেড় লাখ পিস ক্যাপ, এক লাখ পিস হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার পিস জুতার কভার এবং আট হাজার পিস গাউন। এর সবকিছুই বাংলাদেশে তৈরি।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘চীন সফলতার সঙ্গে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করছে। এই পরিস্থিতিতে চীনের পাশে আছে বাংলাদেশ।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই মেডিক্যাল সামগ্রী চীনকে দিচ্ছি।’
বাংলাদেশে করোনা ভাইরাস নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন থেকে যারা দেশে এসেছেন তারা সবাই সুস্থ আছেন।’
চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের সাময়িক কষ্ট হচ্ছে। কিন্তু আমরা তা কাটিয়ে উঠবো।’

/এসএসজেড/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম