আমন সংগ্রহের সময় বাড়লো ৬ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৮

আমন ধান এ বছর আমন সংগ্রহের সময় ৬ দিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে আমন ধান ও চাল সংগ্রহ চলবে ৫ মার্চ পর্যন্ত। আগে এ সময় নির্ধারিত ছিল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
খাদ্য মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে নতুন সময়ের কথা জানানো হয়েছে। গত বছরের ২০ নভেম্বর থেকে ধান এবং ২ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানাহার খানুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধান ও চাল কোনোটারই টার্গেট পূরণ করা যায়নি। টার্গেটের তুলনায় সামান্য পিছিয়ে রয়েছি। তাই টার্গেট পূরণে সময় বাড়িয়েছি।’ তিনি ফেল করতে চান না বলেও মন্তব্য করেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ১৬৮ মেট্রিক টন সেদ্ধ আমন চাল সংগ্রহ করা হয়েছে। ওই তারিখ পর্যন্ত ২০ হাজার ৮৮৬ মেট্রিক টন আমনের আতপ চাল এবং ৫ লাখ ৪৮ হাজার ৯২৫ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হয়েছে।
২০১৯-২০ অর্থবছরের বোরো মৌসুমে ১৪ লাখ ৯ হাজার ৮৮৪ মেট্রিক টন চাল এবং ৪৪ হাজার ১৫ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছিল।
গত বছরের ৩১ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ৬ লাখ টন আমন ধান কিনবে সরকার। ৩৬ টাকা দরে সাড়ে ৩ লাখ টন চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

/এসআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম