দাবিহীন অর্পিত সম্পত্তির বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির পরামর্শ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ মার্চ ২০২০, ১৮:৪৪আপডেট : ০১ মার্চ ২০২০, ১৮:৪৬

সংসদীয় কমিটির বৈঠক

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দাবিহীন অর্পিত সম্পত্তির জমির বিষয়ে দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে আজ রবিবার (১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়।

কমিটির সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. আনোয়ারুল আজীম, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলাম সভায় অংশ নেন।

সভায় ভাওয়াল রাজ এস্টেটে মোট জমির পরিমাণ, দখল-বেদখলের পরিমাণ এবং এ বিষয়ে মামলার পরিমাণের তথ্য কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

সভায় ভূমি মন্ত্রণালয়ের অধীন হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর কার্যাবলী এবং ভূমি সেবা প্রদান কার্যক্রম সহজ করতে সাব-রেজিস্ট্রারের কার্যালয়কে ভূমি মন্ত্রণালয়ের অধীন আনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় মাঠ পর্যায়ে স্বচ্ছতা আনতে ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।

সভায় নীলফামারী গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়্যারম্যান (সচিব) ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী