ভারতের অংশগ্রহণ ছাড়া মুজিববর্ষের অনুষ্ঠান অপূর্ণ: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১৭:১৯আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৭:৪৪

 বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও অবদানের জন্য বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে কোনও দেশের যদি এককভাবে সবচেয়ে বেশি অবদান থাকে, সেটি হচ্ছে ভারত। সেই সময় বাংলাদেশের এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। সে সময় দেশটির সরকার আমাদের সহযোগিতা করেছিল। তাই ভারতের অংশগ্রহণ ছাড়া মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান অপূর্ণ।’

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ১৭ মার্চ মুজিববর্ষ শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাই বাংলাদেশের জাতির পিতার জন্মবার্ষিকীতে তিনি আসবেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর মুক্তির জন্য তৎকালীন ভারত সরকার, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশে ছুটে গেছেন। সেই আন্তর্জাতিক এবং বিশ্ব জনমতের চাপের কারণেই তৎকালীন পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল।

তথ্যমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করলেও পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসেন, আর তখন আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়।

হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা, বঙ্গবন্ধুকে মুক্ত করতে তাদের অবদান বিবেচনা করেই মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যদি ভারতের অংশগ্রহণ না থাকে, তাহলে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পূর্ণতা পায় না বলে আমি মনে করি।

এসময় তিনি অভিযোগ করেন, ভারত বিরোধিতাই বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয়। ভারত বিরোধিতার রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করার জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবান্তর কথা বলছেন।

/এসআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম