‘জয় বাংলা’ স্লোগান দিতে বিএনপি আর লজ্জা পাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১০:১৬আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:২৬

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,  হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছেন। তাই এখন থেকে বিএনপি ‘জয় বাংলা’ স্লোগান দিতে আর লজ্জা পাবে না।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘হাইকোর্ট  জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। বিএনপিসহ যারা জয় বাংলা স্লোগান দিতে আগে লজ্জা পেতো, আশা করি তারা এখন আর জয় বাংলা স্লোগান দিতে লজ্জা পাবেন না। তারা এখন থেকে জয় বাংলা স্লোগান দেবেন।’
তিনি বলেন, ‘দেশের স্বাধীনতার প্রতি সম্মান রেখে, সব ক্ষেত্রেই আমাদের স্লোগান ছিল জয় বাংলা। জয় বাংলা কোনও দলের স্লোগান নয়, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান।’
করোনা নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির উচিত ছিল করোনা ভাইরাস নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ানো। এটি একটি বৈশ্বিক দুর্যোগ। এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, পৃথিবীব্যাপী দুর্যোগ। যারা জনগণের জন্য রাজনীতি করেন, এই বৈশ্বিক দুর্যোগে তাদের উচিত জনগণের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, সবকিছুর মধ্যে রাজনীতি খুঁজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার যে বক্তব্য দিয়েছেন তা করোনা ভাইরাস নিয়ে জনগণের সঙ্গে মশকরা করার শামিল।
মন্ত্রী বলেন, বিএনপি সব সময় চিন্তিত-ব্যস্ত আছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। জনগণের জন্য যদি তারা রাজনীতি করেন, দয়া করে করোনা নিয়ে রাজনীতি করবেন না।
খালেদা জিয়ার মুক্তির আবেদন প্রসঙ্গে তিনি বলেন, তারা জনগণের কথা ভাবেন না  বিধায় বিএনপির রাজনীতিটাও খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে। তার স্বজনরাও তাকে নিয়েই চিন্তা করছেন। অন্য কাউকে নিয়ে চিন্তা করছেন না।
করোনা নিয়ে কোনও ধরনের আতঙ্ক না ছড়াতে মিডিয়াগুলোর প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কিছু পত্র-পত্রিকা করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। বাংলাদেশে এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি। আতঙ্ক ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। করোনা মোকাবিলায় সরকার বহু আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছে।

মাস্ক-হ্যান্ডওয়াশের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, করোনার কারণে একটি অসাধু ব্যবসায়ী মহল মাস্ক, হ্যান্ডওয়াশের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার এ ব্যাপারে দৃষ্টি রাখছে। যারা এসব কাজ করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খবর বাসস।

/এসটি/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম