এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও সংক্ষিপ্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৩:৩৮আপডেট : ১১ মার্চ ২০২০, ১৪:৪২

এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও সংক্ষিপ্ত করোনা ভাইরাসের কারণে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘খুবই সীমিত পরিসরে, সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে সাভারের স্মৃতিসৌধে অনুষ্ঠান করা হবে।’ ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১১ মার্চ) আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৫ মার্চ কাল রাতকে স্মরণ করে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত বাতি নিভিয়ে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২৫ ও ২৬ মার্চ ব্যাপক জনসমাবেশকে নিরুৎসাহিত করা হচ্ছে। এ সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ঘরোয়াভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে। ২৬ মার্চের কুচকাওয়াজ ও সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলো হবে কিনা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরে জানানো হবে। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তার প্রস্তুতি রয়েছে। সারাদেশে একই সময়ে যাতে তোপধ্বনি করা হয় সেজন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।’
সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মচারীদের মাঝে প্রতীকী রেশন কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে