মুজিববর্ষ উপলক্ষে আ.লীগকে চীনের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ২২:৪৯আপডেট : ১১ মার্চ ২০২০, ২৩:৫৬

মুজিববর্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে চীনের কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে। বুধবার (১১ মার্চ) আওয়ামী লীগকে পাঠানো এক লিখিত বার্তায় চীনের ক্ষমতাসীন দল এই অভিনন্দন জানায়।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বার্তায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে বছরব্যাপী আয়োজিত কর্মসূচিকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। দলটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে দু‘দেশের মধ্যকার উষ্ণ সম্পর্ক জোরদার করার আশাবাদ ব্যক্ত করে।

এতে আরও উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে এই ভূখণ্ড তথা বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের সূচনা করেন। এরপর থেকেই বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে চীন। ঐতিহাসিক এ সম্পর্কের ধারাবাহিকতায় পারস্পরিক বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধের মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের মধ্যে যে সেতুবন্ধন রচিত হয়েছে, তা নিরবচ্ছিন্নভাবে আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে। অতীতের যেকোনও সময়ের চেয়ে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টি একে অপরের পাশে থাকবে।

অভিনন্দন বার্তায় মুজিববর্ষের সফলতা কামনা করেছে চীনের কমিউনিস্ট পার্টি।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম