শেষ হলো মুজিববর্ষের উদ্বোধনী আয়োজন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মার্চ ২০২০, ২৩:১৫আপডেট : ১৭ মার্চ ২০২০, ২৩:৪০

শতকণ্ঠে জাতীয় সংগীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’ শেষ হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মের সময় রাত ৮টা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান শুরু হয়।

 সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ধানমন্ডির রবীন্দ্র সরোবর, হাতিরঝিলে এ কর্মসূচি পালিত হয়। এর বাইরে সংসদ ভবন প্রাঙ্গণে সংসদ সচিবালয়ের উদ্যোগে লেজার শো’র আয়োজন করা হয়। এছাড়া প্রতিটি স্পটে ফানুস ওড়ানো ও আতশবাজিরও আয়োজন ছিল।

 এর আগে, শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভিডিও বার্তায় বিশেষ বাণী দেন। পরে প্রধানমন্ত্রীও ভিডিও বার্তায় বাণী দেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের সরকার প্রধান এবং ওআইসি প্রতিনিধি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভিডিও বার্তা দেন।

 প্রসঙ্গত, রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ডে ব্যাপক জনসমাগমের মাধ্যমে মুজিববর্ষের অনুষ্ঠান উদ্বোধনের পরিকল্পনা থাকলেও করোনা ভাইরাসের কারণে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। জনসমাগম এড়িয়ে কর্মসূচিতে পরিবর্তন এনে এই ভিন্ন আঙ্গিকে মুজিববর্ষ উদ্বোধন করা হচ্ছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম