স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠান বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৯:২৯আপডেট : ২১ মার্চ ২০২০, ১৯:৫৭

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি: পিআইডি)

করোনা পরিস্থিতিজনিত কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এছাড়া বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে। একই কারণে স্থগিত করা হয়েছে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান।

শনিবার (২১ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেন। সেখানে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকের পরে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন বাংলা ট্রিবিউনকে বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, বৈঠকে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের মহান শহীদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের যে নিয়মিত কর্মসূচি হয়ে থাকে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে। একই কারণে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিল এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে স্বাধীনতা পদক প্রদানের অনুষ্ঠানটি সরকার আয়োজন করবে।  

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি আরও বলেন, ‘বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিস্তৃতি ও এজন্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তারা দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।’

উল্লেখ্য, এই ভাইরাসের প্রকোপের কারণে এর আগে মুজিববর্ষের অনুষ্ঠানের সূচি পরিবর্তনের পাশাপাশি স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে। 

/এসএসজেড/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে