চিকিৎসক-রোগীদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১৪:৩৫আপডেট : ২২ মার্চ ২০২০, ১৪:৪৩

হাইকোর্ট করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে হাসপাতালের চিকিৎসক, রোগী ও নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে করোনায় প্রতিরোধে কী কী উপকরণের প্রয়োজন রয়েছে তা নির্ধারণ করতে কমিটি গঠন এবং ওই কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন আদালত। 

পাশাপাশি কমিটিতে, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর-এর পরিচালক এবং সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালককে সদস্য হতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া কমিটির সুপারিশকৃত তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

রবিবার ( ২২ মার্চ) বিচারপতি আশারাফুল কামাল ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এর আগে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে হাসপাতালের চিকিৎসক, রোগী ও নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের পক্ষে আইনজীবী এখলাছ উদ্দিন ভুইয়াসহ তিন আইনজীবী এ রিট দায়ের করেছিলেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম