কাতারে জসীম উদ্দিন, গ্রিসে আসুদকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ০১:০৩আপডেট : ২৬ মার্চ ২০২০, ০১:৩৮

পররাষ্ট্র মন্ত্রণালয়
কাতার ও গ্রিসে নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রিসে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আসুদ আহমেদকে। অন্যদিকে কাতারে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ জসীম উদ্দিনকে। দুজনই বিসিএস ১৩ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।

আসুদ আহমেদ নিউ ইয়র্ক, কলম্বো, হংকং, ব্রাসেলস মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েও তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রিধারী আসুদ আহমেদ বিবাহিত এবং দুই সন্তানের জনক।
মোহাম্মাদ জসীম উদ্দিন দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদে কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মহাপরিচালকসহ অন্যান্য পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৪ সালে এনডিসি কোর্স করেছেন এবং ২০১৮ সালে গ্রিসে রাষ্ট্রদূত থাকাকালীন উদ্ভাবনী সেবা প্রদানের জন্য বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কার পেয়েছেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী