যার যার বাসায় থেকে করোনার বিরুদ্ধে কাজ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ১৪:০৬আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৫:০৮

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কেউ অহেতুক কোথাও ভিড় করবেন না। অহেতুক জনসমাগম করবেন না। প্রত্যেকেই যার যার বাসায় থেকে করোনার বিরুদ্ধে কাজ করুন। আমরা সচেতন থাকলে ইউরোপের মতো সংক্রমণ হবে না।’

শুক্রবার (২৭ মার্চ) সকালে ধানমন্ডিতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নিজেকে পরিষ্কার রাখুন। হাত ধোয়া আমাদের ইমানের অঙ্গ। বাসা থেকে বের হওয়ার প্রয়োজন হলে মাস্ক পরুন, হাতে গ্লভস পরে নিন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

করোনাভাইরাস মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘এনজিওগুলো নিজ উদ্যোগে যে কাজ করছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টা সেল খোলা রয়েছে। সড়কে যারা বের হচ্ছে তাদের নিষেধ করবেন যাতে তারা বের না হয়। অহেতুক যেন ভিড় না করেন, অহেতুক জনসমাগম যাতে না হয়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা জনগণকে উদ্ভুদ্ধ করছে। এই নির্দেশনা যেন সবাই মেনে চলেন।’

জনগণ আগের চেয়ে সচেতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন ধানমন্ডিতে দাঁড়িয়ে আছি, এই এলাকার সড়কে কেউ নেই। আমরা যদি এভাবে সবাই সচেতন থাকি তাহলে আমাদের দেশে ইউরোপের মতো সংক্রমণ হবে না।’ 

চুরি, ডাকাতি যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

আরও পড়ুন- বাংলাদেশে করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে: কাদের 

/এআরআর/আরজে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম