এবার চীন থেকে এসেছে ৩ লাখ মাস্ক

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মার্চ ২০২০, ০৮:৪২আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:৩৫

চীন থেকে আসা মাস্ক জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশনস ৩০ হাজার টেস্ট কিট পাঠানোর একদিন পর রবিবার (২৯ মার্চ) বাংলাদেশে ৩ লাখ মাস্ক পাঠিয়েছে চীন। রবিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা দূতাবাসের ডেপুটি চিফ মিশন ইয়ান হুয়ালং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে মাস্কগুলো তুলে দেন।
বাংলাদেশে ওভার্সিয়া চাইনিজ অ্যাসোসিয়েশন রবিবার রাজধানীতে বাংলাদেশ পুলিশকে ৫ হাজার টেস্ট কিট, ১ লাখ মাস্ক, ৫ হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই), ১০০ কেজি জীবাণুনাশক এবং ৫০ কেজি হ্যান্ড স্যানিটাইজার অনুদান হিসেবে দিয়েছে।
বৃহস্পতিবার চীন সরকারের অনুদান হিসেবে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার পিপিই এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ দ্বিতীয় মেডিক্যাল লজিস্টিকস বাংলাদেশে এসেছিল।এছাড়া চীনা দূতাবাস কোভিড-১৯ এর ৫০০ টেস্টিং কিট বাংলাদেশ সরকারকে দিয়েছে।
শনিবার (২৮ মার্চ) চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, চীন সব সময় বাংলাদেশের বন্ধু হিসেবে জনগণের পাশে থাকবে এবং কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে তাদের সাধ্যমতো প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে। খবর বাসস।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন