জ্বর হলেই কোভিড-১৯ নয়, ডেঙ্গু নিয়েও ভাবতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ১৪:৫৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:২০

আইইডিসিআর কেবলমাত্র কোভিড-১৯ নিয়ে চিন্তিত না হয়ে ডেঙ্গুর দিকেও মনোযোগ দেওয়া দরকার বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সোমবার (৩০ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন। সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অধ্যাপক ডা. সেব্রিনা বলেন, ‘এখন জ্বর হলেই আমরা তাকে কোভিড-১৯ ভাবছি। কিন্তু একটি কথা মনে রাখা প্রয়োজন, বর্তমান সময় এডিস মশার জন্য উর্বর সময়। তাই আমরা যারা বাড়িতে আছি তারা যেন বাড়ির পরিচ্ছন্নতার দিকে তাকাই। যাতে বাড়িতে কোথাও পানি জমে না থাকে। কারণ বৃষ্টি শুরু হলেই কিন্তু ডেঙ্গুর জন্য আশঙ্কা তৈরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধের জন্য যেন এখন থেকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। যেখানে পানি জমে থাকার ব্যবস্থা রয়েছে অথবা যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়তে পারে, তাই সেদিকে নজর দিতে হবে।’

/জেএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম