বাড়বে সাধারণ ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ১১:০৫আপডেট : ৩১ মার্চ ২০২০, ১১:৩৯

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে বলে তিনি জানিয়েছেন। ফলে ৯ এপ্রিল যেহেতু বৃহস্পতিবার আর পরবর্তী দু’দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১১ এপিল পর্যন্ত ছুটি থাকবে।

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সাধারণ ছুটি দিয়েছিলাম। হয়তো আরও কয়েকদিন ছুটি বাড়ানো হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন। সেখানে যাতে কোনোভাবে এ রোগের প্রাদুর্ভাব দেখা না দেয়, সেই সময়টা হিসাব করেই ছুটি বাড়ানো হবে। আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম, এটা ১৪ দিন হতে পারে। ২৬ মার্চ থেকে শুরু হওয়া ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে।’

তিনি বলেন, ‘ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থাটাও চালু করতে হবে। কোন কোন ক্ষেত্রে এটা আমরা করবো তা চিন্তাভাবনা করে বলবো। যোগাযোগের ক্ষেত্রে শ্রমিক শ্রেণি যারা রয়েছেন, তাদের বিষয়টি আমাদের চিন্তা করতে হবে।’

আরও পড়ুন:

‘দুঃসময়ে কেউ সুযোগ নিলে আমি কিন্তু তাকে ছাড়বো না’

এরকম পরিস্থিতি আমরা জাতীয় জীবনে আর দেখিনি: প্রধানমন্ত্রী

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী