ডিজিটালি নববর্ষ উদযাপনের পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ১১:৪৫আপডেট : ৩১ মার্চ ২০২০, ১২:০৬

পহেলা বৈশাখ লোকসমাগম না করে ডিজিটালি নববর্ষ উদযাপনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলা নববর্ষ সব সময় আমরা খুব উৎসাহ ভরে উদযাপন করে থাকি। এবার যেহেতু আমরা সব অনুষ্ঠানই বাদ দিয়েছি, তাই নববর্ষের অনুষ্ঠানও করা যাবে না। আমি মনে করি, আপনারা ডিজিটালি পহেলা বৈশাখ উদযাপন করতে পারেন।’

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় গণভবনে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, ‘বিশাল জনসমাগম করে সারা বাংলাদেশে উৎসব সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এটা আমার বিশেষ অনুরোধ। কষ্ট বেশি লাগছে জানি। কারণ অনেক সংগ্রাম ও বাধা অতিক্রম করে আমরাই নববর্ষের উৎসব শুরু করেছিলাম। কিন্তু সেটা আমাকে বন্ধ রাখতে হচ্ছে মানুষের কল্যাণের দিকে তাকিয়ে।’

শেখ হাসিনা বলেন, ‘এখন তো ডিজিটাল যুগ। ডিজিটাল পদ্ধতিতে গান-বাজনা, উৎসব করতে পারেন। ডিজিটাল পদ্ধতিতে আমাদের স্কুলের ক্লাসগুলো শুরু করে দিয়েছি। এই আজ যেমন ভিডিও কনফারেন্স করছি। এরকমভাবে উদযাপন করতেই পারেন।’

গণভবনে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এতে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে দেশের ৬৪ জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন। জেলা প্রশাসকদের পাশাপাশি দেশের ৮ বিভাগীয় কমিশনারও এতে যুক্ত ছিলেন।

আরও পড়ুন:

বাড়বে সাধারণ ছুটি 

‘দুঃসময়ে কেউ সুযোগ নিলে আমি কিন্তু তাকে ছাড়বো না’

এরকম পরিস্থিতি আমরা জাতীয় জীবনে আর দেখিনি: প্রধানমন্ত্রী

/এইচএন/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের