ব্যাজ পরানো হলো নতুন আইজিপিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ১১:৩৯আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১২:২১

নতুন আইজিপিকে ব্যাচ পরানো হচ্ছে

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বুধবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে তাকে ব্যাজ পরানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন নতুন আইজিপিকে ব্যাজ পরিয়ে দেন। এর মধ্য দিয়ে আইজিপি হিসেবে বেনজীর আহমেদের দায়িত্ব শুরু হলো।
এর আগে গত ৮ এপ্রিল বেনজীর আহমেদকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সদ্য বিদায়ী আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন।
বেনজীর আহমেদ এর আগে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
গণভবনে আইজিপির ব্যাজ পরানো অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিয়েতনামের যে গ্রামজুড়ে রঙিন ধূপকাঠির মেলা
ভিয়েতনামের যে গ্রামজুড়ে রঙিন ধূপকাঠির মেলা
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী