টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২০, ১৬:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৮:০৫

  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,  ‘দেশের মানুষ ঘরে এখন বন্দিদশায় আছেন। যার কারণে তাদের মানসিক চাপ বাড়ছে। এই সময় টিভিতে যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয় তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আশা করি।’

শুক্রবার ( ১৭ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে এ আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার সংক্রমণ রোধ করা। এ যুদ্ধের মূলমন্ত্র ঘরে থাকা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  ‘ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহসহ এখন ৪০টি জেলায় করোনা রোগী পাওয়া যাচ্ছে। বেশিরভাগ রোগীই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গেছে। লকাউন যদি আরও ভালো হয়, তাহলে করোনাভাইরাস আর ছড়াতে পারবে না।’ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকারও আহ্বান করেন তিনি।

করোনা প্রতিরোধে আরও হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব হাসপাতালে নানা ধরনের জটিল রোগের রোগী রয়েছে। তাদের অন্যত্র স্থানান্তর করা হবে। একইসঙ্গে, সব বিভাগীয় শহরে হাসপাতালে ২০০ শয্যার আইসিইউসহ কোভিড-১৯ হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেখানে রোগীরা চিকিৎসা নিয়েছেন। একইসঙ্গে, জেলা শহরে ৫০-১০০ শয্যার কোভিড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোও এগিয়ে এসেছে।

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম