করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে মোমেনকে চিঠি পম্পেও’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ২০:৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২২:৫৬

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর চিঠি পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত আর্ল মিলার করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে পম্পেও’র পাঠানো চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেন পম্পেও এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সহায়তা করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূত মিলারকে অবহিত করেন। এই মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তৈরি পোশাক শিল্পসহ বাংলাদেশের অন্যান্য খাতে করোনাভাইরাসের কারণে কী কী প্রভাব পড়েছে সেই সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন ড. মোমেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বিষয়ে সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ সময় মার্কিন রাষ্ট্রদূতকে জানান যে, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান।

রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তা চাইলে রাষ্ট্রদূত তার দেশের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের