ত্রাণ তহবিলে সাড়ে ২৮ লাখ টাকা দিলো মহিলা ও শিশু মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২০, ১৯:৪০আপডেট : ১০ মে ২০২০, ১৯:৪৩

ত্রাণ তহবিলে সাড়ে ২৮ লাখ টাকা দিলো মহিলা ও শিশু মন্ত্রণালয় কোভিড-১৯ মহামারী মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৮ লাখ ৪০ হাজার টাকা দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় ও এর অধীন মহিলা বিষয়ক অধিদফতর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি ও জয়িতা ফাউন্ডেশনেরে কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ একটি চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়।

রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার এই সময় উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি কোভিড-১৯ মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা দেওয়ার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও দফতর-সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। 

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম