এডিবির সঙ্গে সরকারের ৪২০০ কোটি টাকার ঋণচুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২০, ২৩:০৯আপডেট : ১১ মে ২০২০, ২৩:৩৫

এডিবি

দেড় কোটি গরিব জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ৫০ কোটি ডলার (৪,২০০ কোটি টাকা) ঋণ চুক্তি করেছে সরকার। গত বৃহস্পতিবার এই ঋণের অনুমোদন দেয় ব্যাংকটি। সোমবার (১১ মে) ঢাকায় এডিবি এবং সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এই ঋণচুক্তি সই হয়। ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। এডিবির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এডিবির এই ঋণ দেড়কোটি কোটি গরিব জনগোষ্ঠীকে সহায়তা করবে, যার মধ্যে ১৫ লাখ শ্রমিক আছে। এই শ্রমিকদের বেশিরভাগই রফতানি খাতে কর্মরত নারী, যাদেরকে বেতন সহায়তা দেওয়া হবে। এছাড়া সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স ও মেডিক্যাল কর্মীদের বিশেষ সম্মানী দেওয়া হবে।
ঋণের ওই অর্থ দিয়ে ১০০ স্থানীয় সরকার ইউনিটের সব দুঃস্থ বৃদ্ধ ও নারীদের সরকারের সামাজিক সুরক্ষা প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া কোভিড-১৯ এর জরুরি প্রভাব যতদিন থাকবে ততদিন অন্তত ২০ লাখ পরিবারের প্রত্যেককে ২৩ ডলার (প্রায় ২০০০ টাকা) ভাতা দেওয়া হবে, প্রায় ১০ লাখ দরিদ্র পরিবারকে প্রতিমাসে ২০ কেজি খাদ্য সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য শিল্প কম সুদে ঋণ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, ‘বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দ্রুত নেওয়ার জন্য এডিবির এই সাহায্য সরকারের খাতভিত্তিক সংস্কার সাধনে সহায়তা করবে। দরিদ্র জনগোষ্ঠী ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর করোনাভাইরাস মহামারির প্রভাব কমানোর জন্য আমরা সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো।’
এর আগে গত ৩০ এপ্রিল এডিবি বাংলাদেশের জন্য ১০ কোটি ডলার (প্রায় ৮৩০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০, সবেচেয়ে বেশি মিরপুরে  
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০, সবেচেয়ে বেশি মিরপুরে  
প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
ধান ক্ষেতে পড়ে আছে মানুষের পা, দেহ কোথায়?
ধান ক্ষেতে পড়ে আছে মানুষের পা, দেহ কোথায়?
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’