‘আম্পানের’ প্রভাবে বৃষ্টি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৫:৪৮আপডেট : ১৯ মে ২০২০, ১৫:৫০

ঢাকার আকাশ মেঘলা, কিছু এলাকায় শুরু হয়েছে বৃষ্টি (ছবি: সঞ্চিতা সীতু) সুপার সাইক্লোন আম্পানের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। এরইমধ্যে খুলনা, বরিশাল, মোংলা, পটুয়াখালীসহ উপকূলবর্তী এলাকাগুলোতে আকাশ মেঘলাসহ কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীর আকাশও একই কারণে মেঘলা। রাজধানীর বেশ কয়েক জায়গায় সাড়ে ৩টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়,  খুলনা ও পটুয়াখালীতে এখন বৃষ্টি হচ্ছে। আর ঢাকার আকাশ দুপুর থেকেই মেঘে ঢেকে গেছে। বিকালের দিক থেকে বৃষ্টি বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা আছে।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।  বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বাতাস। এসব কারণে দিনের তাপমাত্রা ১ থেকে  ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ।

আবহাওয়া অধিদফতরের সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে  বলা হয়, আম্পানের প্রভাবে খুলনা, বরিশাল,  চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর,  রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায়  অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যেসব এলাকায় তাপপ্রবাহ বইছে, আজ তা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের উপ পরিচালক কাওসার পারভিন জানান, ঝড় যত এগিয়ে আসবে ঝড়ের প্রভাব বাংলাদেশের আকাশে তত প্রকট হবে। এখন খুলনা, পটুয়াখালীসহ বেশ কিছু উপকূলবর্তী এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এরপর আস্তে আস্তে প্রায় সব এলাকায়ই এর প্রভাব পড়বে। আকাশে এখন মেঘ আসতে শুরু করেছে। এ কারণে ঢাকার আকাশও মেঘলা। আজ বৃষ্টিও হবে। তিনি বলেন, আম্পান বাংলাদেশের প্রবেশের সাথে আগামীকাল বুধবার সকাল থেকে আবহাওয়া আরও খারাপ হতে পারে। 

আবহাওয়া অফিস জানায়, সুপার সাইক্লোনটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে শেষরাত থেকে ২০ মে  বিকাল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুন-
‘আম্পানে’ ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

ফেরি চলাচল বন্ধ থাকবে 

আম্পান মোকাবিলায় প্রস্তুত উপকূলীয় এলাকা, স্বাস্থ্যবিধি মানার নির্দেশ

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক