ফেরি চলাচল বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৪:৩৬আপডেট : ১৯ মে ২০২০, ১৭:০৩

ফেরি চলাচল বন্ধ থাকবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর কারণে দেশের সব জায়গায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মঙ্গলবার (১৯ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর, ভেদুরিয়া-লাহারহাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকবে।

তবে ফেরি বন্ধ থাকলেও দেশের প্রধান দুই ফেরিঘাট মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নদী পার হওয়ার জন্য হাজার হাজার মানুষকে ভিড় করতে দেখা গেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন এসব মানুষ।

শিমুলিয়া ঘাটের আশপাশে অসংখ্য যানবাহনও নদী পার হওয়ার অপেক্ষায় আছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় আছে শুধু দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। এছাড়া ঘাটের আশপাশে এক্সপ্রেসওয়ে আছে অসংখ্য গাড়ি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান জানান, মঙ্গলবার ভোর থেকে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করে। পাশাপাশি বিপুল সংখ্যক প্রাইভেটকারও ফেরি পারের অপেক্ষায় আটকে আছে। পরে সকাল ৭টা থেকে শুধু জরুরি পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ২/৩টি ফেরি চালানো হয়।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম