আশ্রয়কেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ২১:০৩আপডেট : ১৯ মে ২০২০, ২২:১৪

শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) আশ্রয়কেন্দ্র হিসেবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত রাখতে এই নির্দেশনা দেওয়া হয়।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২০ মে) বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানতে পারে। এই পরিস্থিতিতে উপকূলবর্তী জেলার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ব্যবহারের উদ্দেশ্যে সার্বক্ষণিক খোলা রাখতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা নিয়ে তথ্য পাঠানোর জন্য মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। নির্দেশনায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানের তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সংগ্রহ করে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠাতে বলা হয়।

জেলা শিক্ষা অফিসার তালিকা সমন্বয় করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পাঠাবেন। নির্দেশনায় আরও বলা হয়, ঘূর্ণিঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হলে তা নির্ধারিত ছকে পাঠাতে হবে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ