আম্পানের তাণ্ডবে প্রাথমিক ক্ষতি ১১০০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ১৯:২১আপডেট : ২১ মে ২০২০, ২০:৩৯

আম্পানে সাতক্ষীরায় মারাত্মক ক্ষতি হয় ঘূর্ণিঝড় আম্পানের কারণে প্রাথমিক ক্ষতির পরিমাণ ১১০০ কোটি টাকা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় সরকারকে ক্ষয়ক্ষতির এ হিসাব দিয়েছে। তবে তারা ক্ষতির তেমন কোনও বিবরণ দেয়নি বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সার্বিক বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি। পুরো হিসাব পেতে কিছু দিন সময় লাগবে বলেও জানান তিনি।

ঘূর্ণিঝড় আম্পান ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায় প্রতিমন্ত্রী জানান, বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর সন্ধ্যা থেকে বাংলাদেশের উপকূলেও আঘাত হানে। ঘূর্ণিঝড় রূপে থেকেই সারা রাত দেশের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালিয়েছে আম্পান। সারা রাত তাণ্ডবের পর বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার পর শক্তি ক্ষয় হলে এটি নিম্নচাপে পরিণত হয়।

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক