লঘুচাপে পরিণত আম্পান, নামানো হয়েছে সতর্ক সংকেত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ১৫:৪৫ আপডেট : ২২ মে ২০২০, ১৭:৩৭

আম্পান ঘূর্ণিঝড় আম্পান এখন লঘুচাপে পরিণত হয়েছে। উপকূলে আর ঝড়ো হাওয়ার আশঙ্কা নেই। তাই নামিয়ে ফেলা হয়েছে চার সমুদ্রবন্দরের সতর্ক সংকেত। তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে শুক্রবার (২২ মে) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে, রাজশাহী অঞ্চলে অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তী সময়ে লঘুচাপ হিসেবে রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে অবস্থান করছে। এটি আরও সামান্য অগ্রসর ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আর কোনও সম্ভাবনা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

/এসএনএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবি হেফাজতে রুবেল হত‍্যা মামলার রিভিউ শুনানি ২৯ নভেম্বর
ডিবি হেফাজতে রুবেল হত‍্যা মামলার রিভিউ শুনানি ২৯ নভেম্বর
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
পশ্চিমবঙ্গে দুর্গাপূজা নিয়ে কি হচ্ছে আসলে?
পশ্চিমবঙ্গে দুর্গাপূজা নিয়ে কি হচ্ছে আসলে?
এক জেলা থেকে লোক ভাড়া করে এনে আরেক জেলায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
এক জেলা থেকে লোক ভাড়া করে এনে আরেক জেলায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার