ট্রেনের ভাড়া বাড়বে না, টিকিট অনলাইনে: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২০, ১৪:২০আপডেট : ৩০ মে ২০২০, ১৪:৩৪

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (ফাইল ছবি) সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে রবিবার (৩১ মে) থেকে আট জোড়া আন্তঃনগর ট্রেন চলবে। দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে চলবে আরও ১১ জোড়া ট্রেন। যাতায়াত ভাড়া বাড়বে না। জনসমাগম এড়াতে কোনও স্টেশনে টিকিট কাউন্টার থাকবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে।

শনিবার (৩০ মে) দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এই কথা জানান। আজ থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ‘ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি হবে। যাতে যাত্রীদের দূরত্ব বজায় রাখা যায়। ভাড়া বাড়বে না, যা আছে তাই থাকবে। ভিড় এড়াতে কোনও স্টেশনে টিকিট কাউন্টার থাকবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কোনও খাবার পরিবেশন করা হবে না। শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে বালিশ, কাঁথা সরবরাহ করা হবে না।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে রেল ব্যবস্থাপনায় পরিবর্তন হচ্ছে। কেউ টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালানো হবে। ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও ট্রেন চলাচলের প্রভাব সরকার পর্যবেক্ষণ করবে। করোনাভাইরাস পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এখন থেকে বিমানবন্দর রেল স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী রেল স্টেশনে কোনও ট্রেন থামবে না।

/সিএ/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি