নাসিমের অবস্থা অপরিবর্তিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ১৪:০৫আপডেট : ০৬ জুন ২০২০, ১৪:৩৭

মোহাম্মদ নাসিম (ছবি- সংগৃহীত) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অপরিবর্তিত রয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগামী তিন দিন তাকে এভাবেই রাখা হবে। যদি অবস্থার উন্নতি হয় তাহলে ভেন্টিলেশন কমিয়ে দেওয়া হবে।

চিকিৎসকদের বরাত দিয়ে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। তিনি বলেন, তার বাবার অবস্থার উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি। তবে, কোনোভাবেই তার অবস্থা ভালো বলা যাবে না। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ  বি আব্দুল্লাহ তাকে দেখতে যান। তিনি বলেছেন, ‘এই অবস্থায় যদি তিন দিন পার করা যায় তাহলে মোহাম্মদ নাসিমের সুস্থতার আশা করা যায়।’

তিনি আরও বলেন, ‘বিকালে মোহাম্মদ নাসিমের চিকিৎসায় একটি বোর্ড বসবে। বোর্ডের বৈঠকের পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার ব্রেনস্ট্রোক করে। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অ্যাম্বুলেন্স তাকে নিয়ে আসিতে গিয়েছিল। কিন্তু শারীরিক অবস্থা খারাপ থাকায় নেওয়া যায়নি। তাকে ওই হাসপাতালেই শুক্রবার (৫ জুন) অপারেশন করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন করা হয়েছে। এর আগে, সোমবার (১ জুন) শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।

/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম