দেশের পথে সুইজারল্যান্ডে আটকে পড়া ৩ বাংলাদেশি

বাংলা টিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ০৯:৫৯আপডেট : ০৭ জুন ২০২০, ১১:৫৫

সুইজারল্যান্ড করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সুইজারল্যান্ডে আটকে পড়া তিন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইট। শনিবার (৬ জুন) স্থানীয় সময় ভোরে জুরিখ বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা শুরু করেছে। দোহাতে ট্রানজিট শেষে কাতার এয়ারওয়েজের আরেকটি বিশেষ ফ্লাইটে রবিবার (৭ জুন) বিকালে বিমানটি ঢাকায় পৌঁছাবে।

জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুইজারল্যান্ড ছাড়ার আগে প্রয়োজনীয় মেডিক্যাল টেস্ট করতে বলা হয়েছে। যাতে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশনে করোনা নেগেটিভ সার্টিফিকেট তারা দেখাতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার আলোকে জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস সুইজারল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের তথ্য চেয়ে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত মার্চের শেষে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় দূতাবাস চার জন আটকে পড়া বাংলাদেশির তথ্য পায়। তাদের মধ্যে একজন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে এবং স্থগিত হয়ে থাকা ব্যবসায়িক কাজ শেষ করে দেশে ফিরবেন বলে দূতাবাসকে জানান।

দেশে ফিরতে আগ্রহী বাকি তিন জনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফিরিয়ে নিতে কাতার এয়ারওয়েজের এই বিশেষ ফ্লাইটটির ব্যবস্থা করে।

প্রসঙ্গত, দূতাবাস বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদানের  মাধ্যমে আটকে পড়া এ বাংলাদেশিদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করেছে।

/এসএসজেড/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি