করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২০, ১১:০৪আপডেট : ১৪ জুন ২০২০, ১১:৩১

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর (ছবি চৌধুরী আকবর হোসেন) ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর করোনা পজিটিভ পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) রাতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। রবিবার (১৪ জুন) সকালে তার রিপোর্ট পাওয়া যায়। ধর্ম প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ম প্রতিমন্ত্রীকে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ দাফন করা হবে বলেও আনোয়ার হোসেন জানান। বেলা ১১টার দিকে তার লাশ নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেওয়া হবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সদস্য, যিনি প্রথম কোনও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এর আগে শনিবার মৃত্যুবরণকারী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর তার করোনা নেগেটিভ হয়। তবে করোনাভাইরাস আক্রান্ত অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। যার কারণে কয়েকদিন ডিপ কোমায় থাকার পর তিনি মারা যান।

আরও পড়ুন...

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছেন

শেখ আব্দুল্লাহর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের বিরাট ক্ষতি

আমরা হারিয়েছি বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শেখ আব্দুল্লাহর জানাজা ও দাফনের সিদ্ধান্ত

শেখ আব্দুল্লাহর মৃত্যুতে আ.লীগ নেতাদের শোক

/ইএচএস/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী