প্রধান শিক্ষকদের ফেসবুক গ্রুপ ও পেজে সংযুক্ত হওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৩:৪৬আপডেট : ১৫ জুন ২০২০, ১৪:৩০

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ফেসবুক গ্রুপ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ফেসবুক গ্রুপ ও পেজে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। Head Teachers of GPS BD ফেসবুক গ্রুপ এবং Directorate of Primary Education নামের ফেসবুক পেজে জরুরি ভিত্তিতে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘প্রশাসনিক কাজে বিভিন্ন নির্দেশনা পেতে ফেসবুক পেজ ও গ্রুপে প্রধান শিক্ষকদের সংযুক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকেই আছেন। প্রত্যেককে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন সরকারের নির্দেশনার বিষয়ে সব সময় তৎপর থাকতে পারেন।’

Head Teachers of GPS BD ফেসবুক গ্রুপ এবং Directorate of Primary Education নামের ফেসবুক পেজে জরুরি ভিত্তিতে যুক্ত করার ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের রবিবার (১৪ জুন) নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান