করোনায় পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৪:২০আপডেট : ১৫ জুন ২০২০, ১৪:৪১

পুলিশের মৃত দুই সদস্য
করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দু’জন সদস্য মারা গেছেন। তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) এস এম মুকুল মিয়া (৫৫) ও কনস্টেবল আবুল হোসেন আজাদ (৫১)। এ নিয়ে বাংলাদেশ পুলিশের মৃতের সংখ্যা ২৬ জন। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, ১৫ জুন এসআই মুকুল ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একইদিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।

/আরজে/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম