কামাল লোহানী করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২০, ১৩:২৬আপডেট : ১৯ জুন ২০২০, ১৩:৩০

কামাল লোহানী শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনায় আক্রান্ত। ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে তিনি রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাপসাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। পরিবার থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিতে চাইছে। তার ছেলে সাগর লোহানী বলেন, বাবাকে সিএমএইচে নেওয়া জন্য তারা যোগাযোগ করে যাচ্ছেন।

সাগর লোহানী বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘বাবার ফুসফুস, কিডনিজনিত সমস্যার পাশাপাশি উচ্চরক্ত চাপ রয়েছে। সেগুলোও একটু একটু করে বাড়ছিল। পরে বুধবার ( ১৭ জুন) বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে।’

তিনি আরও বলেন, এর আগে ৫ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তার বাবা। এরপর করোনার প্রাদুর্ভাবের কারণে আর কোথাও চিকিৎসা করানো হয়নি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ১৭ মে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালেই তাকে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে ২ জুন বাসায়ও ফিরে যান। আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এখন সিএমএইচে ভর্তি করানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম