১০ জেলায় রেড জোন, সাধারণ ছুটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ০১:০৬আপডেট : ২২ জুন ২০২০, ১১:১৬

রেড জোন

করোনাভাইরাসে অধিক সংক্রমিত দেশের ১০ জেলায় রেড জোন ঘোষণা করেছে সরকার। রেড জোন এলাকায় ২১ জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি ঘোষণা হয়েছে। রবিবার (২১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই সাধারণ ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

অধিক সংক্রমিত জেলাগুলো হলো−চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। এই ১০ জেলার বিভিন্ন অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এসব জেলার মধ্যে চট্টগ্রামের উত্তর কাট্টলি, চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলাধীন দর্শনা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ড ও যশোরের অভয়নগর উপজেলায় ২১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এদিকে বগুড়া পৌরভার বেশ কয়েকটি ওয়ার্ড ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলাধীন কয়েকটি এলাকায় ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষিত হয়েছে।

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডে ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

হবিগঞ্জ পৌরসভা ও চুনারুঘাটের কয়েকটি ওয়ার্ডে ও মুন্সীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল পৌরসভা ২১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে।

কুমিল্লা সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে।

যশোরের উপজেলাগুলোর কয়েকটি ওয়ার্ড ভিন্ন ভিন্নভাবে ২১ জুন থেকে পর্যায়ক্রমে ৬, ৭, ৮, ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে।

সবচেয়ে কম সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে মাদারীপুরে। ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯ দিনের ছুটি ঘোষিত হয়েছে এই জেলায়।

উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

/এসএমএ/এএইচ/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের