ব্রাসেলসে নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ২২:১৫আপডেট : ২৯ জুন ২০২০, ২৩:৪৬

মাহবুব হাসান সালেহ পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুব হাসান সালেহকে ব্রাসেলসে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৩১ জুলাই এর পরে যেকোনও দিন নতুন পদে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
মাহবুব হাসান সালেহ ব্রাসেলসে বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মাদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন। শাহাদাতের মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত আছে। এরপর তিনি অবসরে যাবেন।
১৫ ব্যাচ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সালেহ মাহবুব হাসান সালেহ বর্তমানে ওয়াশিংটনে মিশন উপ-প্রধান হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি দিল্লিতে মিশন উপ-প্রধান হিসাবে কর্মরত ছিলেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি ইউরোপ অণুবিভাগের মহাপরিচালক, আমেরিকাস অণুবিভাগের পরিচালক হিসাবেও কাজ করেছেন।
উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর ব্রাসেলসে হওয়ায় ওই মিশনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইইউ দেশগুলোতে বাংলাদেশ যে সুবিধা পায় সেটির বড় অংশের দর কষাকষি ওখানেই হয়। এছাড়া ইউরোপের একটি ক্ষমতার কেন্দ্রবিন্দু হওয়ার কারণে ব্রাসেলসে সরকারবিরোধী তৎপরতা অনেক বেশি।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম