করোনা সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৮:২৬ আপডেট : ০১ জুলাই ২০২০, ১৮:৪৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোভিড-১৯ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়ন, করোনাভাইরাস প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১৫ সদস্যের ব্যবস্থাপনা গ্রুপ গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গঠিত ব্যবস্থাপনা গ্রুপকে সাতটি কার্যপরিধি (টিওআর) নির্দিষ্ট করে দিয়েছে সরকার। গ্রুপের আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমকে। ২৯ জুন স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। বুধবার (১ জুলাই) সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, এই গ্রুপ কোভিড-১৯ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়ন করবে। এই ব্যবস্থাপনা গ্রুপ সৃষ্ট নতুন পরিস্থিতি পর্যালোচনা, ব্যবস্থা গ্রহণ ও যথাযথভাবে মোকাবিলা করবে। কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থা বেসরকারি পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেবে। কমিটি প্রয়োজনে বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। গ্রুপের সদস্য সচিব নিয়মিত বিভিন্ন বিভাগ থেকে নেওয়া তথ্যের সারসংক্ষেপ উপস্থাপন করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেকোনও নির্দেশনা বাস্তবায়ন করবে এই গ্রুপ। কমিটি মনে করলে নতুন সদস্য যুক্ত বা কো-অপট করতে পারবে।

কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত সচিব রিনা পারভিন, পারভীন আক্তার, শাহাদত হোসেন, সাইদুর রহমান, শেখ মুজিবর রহমান, রাশিদা আক্তার, মুহিবুর রহমান, শোয়েবুল আলম, সোলেমান খান, হেলাল উদ্দিন, যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম, শাহিনা খাতুন, উম্মে সালমা তানজিয়া। যুগ্ম সচিব নিলুফার নাজনীন সরকার গঠিত ব্যবস্থাপনা গ্রুপের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ