স্পিকারের সঙ্গে দেখা করলেন নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ০০:০০আপডেট : ০২ জুলাই ২০২০, ০১:০৫

স্পিকারের সঙ্গে দেখা করলেন নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। সাক্ষাতে বাংলাদেশে অর্জিত অভিজ্ঞতা, সরকারের সাফল্য, করোনা মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বুধবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।’

তিনি আরও বলেন, ‘নরওয়ের তুলনায় ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণের কারণে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন তার প্রশংসা করেছেন।

আলোচনায় সিডসেল ব্লেকেন বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম