করোনা মোকাবিলায় জাতিসংঘের অংশীদারিত্বে জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৫:১৮আপডেট : ০২ জুলাই ২০২০, ১৫:২৯

করোনা মোকাবিলায় জাতিসংঘের অংশীদারিত্বে জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

করোনা মোকাবিলার জন্য বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দৃঢ় অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবার জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময়ে মন্ত্রী একথা বলেন।

তৈরি পোশাক শিল্প ও রেমিট্যান্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করে মন্ত্রী বলেন, 'যেসব বাংলাদেশি ফেরত আসবে, তাদের নতুন দক্ষতা সৃষ্টি, নতুন চাকরি ও সমাজে নতুন করে আত্নীকরণের জন্য জাতিসংঘ কাজ করতে পারে। বাংলাদেশের বৃহৎ জনসংখ্যার কথা বিবেচনা করে জাতিসংঘের রেসপন্স ও রিকোভারি তহবিল থেকে উল্লেখযোগ্য পরিমান বরাদ্দ আশা করেন মন্ত্রী।'

রোহিঙ্গাদের বিষয়ে সহযোগিতার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, 'প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনও অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গারা সুমদ্রে ও স্থলপথে বিপদসংকুল যাত্রা করছে, যার পরিণতি হচ্ছে ভয়াবহ।'

তিনি রাখাইনে প্রত্যাবাসন সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, 'কোভিড-১৯ এর আর্থ-সামাজিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্য জাতিসংঘ বাংলাদেশকে সার্বিক সহায়তা দেবে।' রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে আরও গঠনমূলক কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন সেপ্পো।

/এসএসজেড/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের