রোহিঙ্গাদের সহায়তায় ৩০৪ কোটি টাকা দেবে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ২১:২০আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:২২

ইইউ

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা করার জন্য ৩০৪ কোটি টাকা (৩ কোটি ২০ লাখ ইউরো) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২ জুলাই) ইইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০৪ কোটি  টাকার মধ্যে ১১৪ কোটি টাকা কোভিড-১৯ মোকাবিলায় এবং বাকি ১৯০ কোটি টাকা রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য বরাদ্দ করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত খাতগুলোর মধ্যে রয়েছে মৌলিক শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিছন্নতা।

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, ইইউ’র প্রতিটি বরাদ্দের মধ্যে নারীর সুরক্ষা, যৌন নিপীড়ন থেকে রক্ষা ও মানসিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এই অর্থ জাতিসংঘ শরণার্থী সংস্থা, ইউনিসেফ এবং ইউএন-ওপিএসের (অপারেশন্স) মাধ্যমে ব্যয় করা হবে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
মধ্যরাতে ৩০০ ফিটে পুলিশের অভিযান, আটক ৬
মধ্যরাতে ৩০০ ফিটে পুলিশের অভিযান, আটক ৬
অডিও ফাঁসের পর প্রত্যাহার, এবার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সেই ওসিকে
অডিও ফাঁসের পর প্রত্যাহার, এবার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সেই ওসিকে
‘সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরও সতর্ক ও দক্ষ হতে হবে’
‘সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরও সতর্ক ও দক্ষ হতে হবে’
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম