শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণের পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১৮:২১ আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৮:২৩

অধ্যাপক নাসিমা সুলতানা

শিশু ও কিশোর-কিশোরীদের মাত্রাতিরিক্ত অনলাইনে যুক্ত থাকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণসহ তা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (৫ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই পরামর্শ দেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘করোনাকালে বাসায় থাকুন, সুস্থ থাকুন। আতঙ্কিত হবেন না, সহানুভূতিশীল হোন।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ৫টি পরামর্শ উল্লেখ করে নাসিমা সুলতানা বলেন, ‘শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে, যেমন— ঘরে ব্যায়াম করা, হাঁটা, শিশু, কিশোর-কিশোরী বা যে কেউ নৃত্য চর্চা করা। করোনাকালে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য বই পড়া, গান শোনা, সিনেমা দেখা, ছবি আঁকা, বাগান করা, পোষা প্রাণীর যত্ন নেওয়া, ইলেক্ট্রনিক মাধ্যমে সামাজিক যোগাযোগ বজায় রাখা, শিশু এবং বাড়ির প্রবীণদেরও এসব কাজে অংশগ্রহণে উৎসাহিত করা যেতে পারে।’

তিনি বলেন,  ‘ধূমপানসহ তামাক ও তামাকজাত পণ্য এবং সব প্রকার মাদক পরিহার করতে হবে।  করোনাকালে শিশুদের সম্মিলিত বিকাশ অব্যাহত রাখার জন্য মানসম্পন্ন বা গুনগত সময় দেওয়া, সৃষ্টিশীল কাজে নিয়োজিত করা, বর্তমানে তাদের অনলাইনে পড়ালেখার বিষয়ে সার্বিক সহায়তা করা। শিশু ও কিশোর-কিশোরীদের মাত্রাতিরিক্ত অনলাইনে যুক্ত হওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে তা নিয়ন্ত্রণ করতে হবে।’ 

নাসিমা সুলতানা বলেন, ‘সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ, যেমন— বিভিন্ন ধরনের টাটকা শাক-সবজি, ফল, পূর্ণ শস্যদানা সমৃদ্ধ খাবার, বিভিন্ন প্রকার ডাল এবং সীম জাতীয় খাবার, সঙ্গে প্রাণিজ উৎসের খাবার, যেমন- মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি গ্রহণ করতে হবে।’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ গাছ বদলে দেবে আপনার অন্দরসজ্জা
৩ গাছ বদলে দেবে আপনার অন্দরসজ্জা
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ইনানীর জ্বলন্ত গ্যাসকূপে কাজ করতে গিয়ে দগ্ধ ৫ কর্মী
ইনানীর জ্বলন্ত গ্যাসকূপে কাজ করতে গিয়ে দগ্ধ ৫ কর্মী
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল