মৃত্যুবরণকারীদের ৪৪ শতাংশই ষাটোর্ধ্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ১৫:৫৮আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৫:৫৮

অধ্যাপক নাসিমা সুলতানা ষাট বছরের বেশি বয়সী যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে মারা যাওয়ার প্রবণতা বেশি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৪৯৬ জন মারা গেছেন। এদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সেরই এক হাজার ৯৭ জন, যা ৪৩ দশমিক ৯৫ শতাংশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের বয়স বিভাজনে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৭ জন, যা দশমিক ৬৭ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ২৯ জন, যা এক দশমিক ১৬ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭৬ জন, যা তিন দশমিক শূন্য চার শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭৬ জন, যা সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৫৯ জন, যা ১৪ দশমিক ৩৮ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭৪২ জন, যা ২৯ দশমিক ৭৩ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

মৃত্যুবরণকারীদের ৫০ শতাংশই ঢাকা বিভাগে

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, এ পর্যন্ত মৃত্যুবরণকারী দুই হাজার ৪৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন এক হাজার ২৪২ জন; যা ৪৯ দশমিক ৭৬ শতাংশ।

তিনি জানান, এ পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৬৩৯ জন, যা ২৫ দশমিক ৬৩ শতাংশ; রাজশাহী বিভাগে ১২৮ জন, যা পাঁচ দশমিক ১৩ শতাংশ; খুলনা বিভাগে ১৪৪ জন, যা পাঁচ দশমিক ৭৭ শতাংশ; বরিশাল বিভাগে ৯১ জন, যা তিন দশমিক ৬৫ শতাংশ; সিলেট বিভাগে ১১৩ জন, যা চার দশমিক ৫৩ শতাংশ; রংপুর বিভাগে ৮৩ জন, যা তিন দশমিক ৩৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, যা দুই দশমিক ২৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান, অঞ্চল বিবেচনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ছয় জন করে, রংপুর ও সিলেট বিভাগে তিন জন করে, বরিশাল দুই জন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি