স্পেনকে কৃষিশ্রমিক নেওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৮:৩৯আপডেট : ২০ জুলাই ২০২০, ১৮:৩৯

স্পেনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী স্পেনে কৃষিখাতে মৌসুমভিত্তিক শ্রমিকের চাহিদা বাংলাদেশি শ্রমিকদের দিয়ে মেটানোর অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (২০ জুলাই) স্পেনের রাষ্ট্রদূত আলভারো দে সালাস গিমেনেজ দে আজকারাতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে গেলে তিনি এই আহ্বান জানান। মোমেন বলেন, বাংলাদেশের শ্রমিকদের এ বিষয়ে দক্ষতা রয়েছে।

রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান, কোভিড-১৯ এর কারণে স্পেনে অনেকে মারা গেছে। তাদের পর্যটন খাত বিপর্যয়ের সম্মুখিন এবং অনেকে চাকরি হারিয়েছে। গ্রীষ্মকালে কৃষিখাতে তাদের মৌসুমি শ্রমিকেরও প্রয়োজন রয়েছে।

মন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৬৫ লাখ পিপিই রফতানি করেছে। এছাড়া রেমডেসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইনসহ অন্যান্য ওষুধ বিভিন্ন দেশে রফতানি করেছে। বাংলাদেশ থেকে পিপিই বা ওষুধ আমদানির বিষয়টি স্পেনকে বিবেচনায় নেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।

মাদ্রিদে ২০১৯ এর ডিসেম্বরে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের কথা বৈঠকে উল্লেখ করেন মন্ত্রী। শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে উভয়ই একমত পোষণ করেন।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান