সহসাই খুলছে না জাতীয় চিড়িয়াখানা

হাসনাত নাঈম
২৭ জুলাই ২০২০, ১৬:২২আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৭:০৪

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সহসাই খুলছে না দর্শনার্থীদের জন্য। থাকছে না ঈদের জন্য কোনও বিশেষ আয়োজনও। পরিস্থিতি স্বাভাবিক হলেই জনসাধারণের জন্য খুলবে চিড়িয়াখানা। সোমবার (২৭ জুলাই) বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষেও চিড়িয়াখানা খোলার কোনও সম্ভাবনা নেই। চিড়িয়াখানা খোলার ব্যাপারে আমরা প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে আলাপ করেছি এবং মন্ত্রণালয়েও যোগাযোগ করেছি। চিড়িয়াখানা খোলার ব্যাপারে তারা এখনও কোনও সিদ্ধান্ত দেয় নাই। তারা বলেছে, দেশের অবস্থা স্বাভাবিক হলেই চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেবে।’

নুরুল ইসলাম বলেন, ‘যদি হুট করেও চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেয়, তার জন্য আমাদের অন্তত সাত দিন আগে নোটিশ দিতে হবে। কারণ এখন বর্ষাকাল, বিভিন্ন জায়গায় আগাছা জন্মেছে। এই এলাকায় কিছু নতুন সংযোজনের কাজও চলছে। সবকিছু মিলিয়ে আমাদের একটু সময় প্রয়োজন হবে। সাত দিনের নোটিশে আমরা চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য রেডি করতে পারবো।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২০ মার্চ থেকে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা।

/এইচএন/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি