প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জুলাই ২০২০, ২১:৫১আপডেট : ৩১ জুলাই ২০২০, ২২:১৮

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি (ফাইল ছবি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি ঈদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয় বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

লিখিত সেই শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঈদুল আজহা উৎসব ভারতের বিভিন্ন এলাকাতেও উদযাপিত হয়। এটি মনে করিয়ে দেয় আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগের কথা। আমরা আশা করি এই উৎসব আমাদের দুটি দেশের মধ্যে শান্তির চেতনা ও আমাদের সংশ্লিষ্ট সমাজে সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটাবে।

শুভেচ্ছা বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, উভয় দেশ যখন কোভিড-১৯ মোকাবিলা করছে তখন আপনার (শেখ হাসিনা) নেতৃত্বে বাংলাদেশের গৃহীত পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশ এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবে বলে আমি আত্মবিশ্বাসী। স্বাস্থ্য খাতের সামর্থ্য বৃদ্ধিসহ আপনাদের উদ্যোগে যেকোনও সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

নরেন্দ্র মোদি আরও লিখেছেন, এই শুভ উপলক্ষে আমি আপনার ও আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।

শুভেচ্ছা বার্তায় এই আশ্বাস সর্বোচ্চ বিবেচনার সঙ্গে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

/এএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম