জন্মদিনে শেখ কামালকে ফুলেল শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৪:৫২ আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৪:৫২

বনানীতে শেখ কামালের কবরে শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ক্রীড়াবিদ, সংগঠক শেখ কামালের জন্মদিনে তার প্রতিকৃতি ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে প্রথমে আবাহনী ক্লাব লিমিটেড প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে এবং পরে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আওয়ামী লীগ ও আবাহনী ক্লাব ছাড়াও বিভিন্ন ক্রীড়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে।

বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ শেখ কামালের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংস্কৃতিমনা এই মানুষটিকে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠন সেখানে ফুলেল শ্রদ্ধা জানায়।

 শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা

এসব কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৭২তম জন্মদিন। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে তাকেও ঘাতকেরা হত্যা করে। তিনি ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক এবং সাংস্কৃতিক কর্মী।

 

 

 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব
এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’