কোভিড সংক্রান্ত কেনাকাটা পরিচালনায় কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৮:৪৪আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৯:৫৬

কোভিড সংক্রান্ত কেনাকাটা পরিচালনায় কমিটি গঠন কোভিড-১৯ মোকাবিলায় যেকোনও সরঞ্জাম কেনাকাটার বিষয়টি পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রস্তুত করতে ১১ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (হাসপাতাল) প্রধান (আহ্বায়ক) করে ১১ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, সিপিটিইউ, স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন অধিদফতর, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। এর বাইরেও কমিটিতে মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. টিটো মিয়া, ঢাকা মেডিক্যাল কলেজের কার্ডিওলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সিএমএসডি’র পরিচালক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে। 

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত আদেশে কমিটির কার্যপরিধিতে (টিওআর) বলা হয়েছে, ১. এ কমিটি দীর্ঘমেয়াদি ক্রয় কার্যক্রম পরিচালনার জন্য ক্রয় পরিকল্পনা প্রণয়ন করবে। ২. আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত মালামাল ক্রয় কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করবে। ৩. প্রয়োজনে কমিটি বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত গ্রহণ করতে পারবে। ৪. কমিটি কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত মালামালের সম্ভাব্যতা নির্ধারণ করে উপযুক্ত সিদ্ধান্ত প্রদান করবে। ৫. কমিটি তড়িঘড়ি পরিহার করার লক্ষ্যে পূর্বে থেকেই প্রয়োজনীয় মালামাল ক্রয়ের সুপারিশ করবে। ৬. মালামাল বা যন্ত্রপাতির গুণগত মান, পরিমাণ ও আর্থিক ক্ষতি রোধকল্পে উপযুক্ত নির্দেশনা প্রদান করবে। ৭. প্রয়োজনে কমিটি বিশেষজ্ঞ চিকিৎসক সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের