করোনা আক্রান্ত সাবেক এমপিকে ফোন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ০১:১০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০১:১৩

প্রধানমন্ত্রী ও সানজিদা খানম করোনাভাইরাস আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানমকে ফোন করে খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ আগস্ট) সানজিদা খানম করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট পান।

এরপর নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে ফেসবুকে জানান সানজিদা খানম. আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজ নিতে ফোন করেছিলেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘৮ মার্চ থেকে করোনা মহামারির সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল আমাদের। আজ (বুধবার) থেকে করোনার সঙ্গে সরাসরি যুদ্ধে নতুন মাত্রা যুক্ত হলো। যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে আমার ও আমার পরিবারের খোঁজ-খবর নিলেন, তখন সাহস ও শক্তি অনেকখানিই বেড়ে গেল। মমতাময়ী নেত্রী, সারাটা জীবন আপনার এমন স্নেহতলে থাকতে চাই।’
উল্লেখ্য সানজিদা খানম ঢাকা-৮ আসনের নির্বাচিত এবং একবার সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন।

/এএইচআর/এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার