লেবাননে জরুরি খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৩:১২আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৪:২০

লেবাননে জরুরি খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ লেবাননে জরুরি খাদ্য এবং চিকিৎসা সামগ্রীসহ মেডিক্যাল টিম পাঠাবে বাংলাদেশ। প্রয়োজনে জরুরি ভিত্তিতে দেশটিকে যেকোনও সহায়তার জন্যও প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করেন। এসময় তিনি যেকোনও সহায়তায় বাংলাদেশ পাশে থাকবে বলে জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেবাননে মঙ্গলবার (৪ আগস্ট) এক শক্তিশালী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন। উদ্ধার কাজ এখনও চলমান। এ ঘটনায় চার জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’-এর ক্ষতি হয়েছে।

/এসএসজেড/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজপরিবার থেকে রাজনীতিতে, এবার মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী
রাজপরিবার থেকে রাজনীতিতে, এবার মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী
এশিয়াডে বাংলাদেশ স্কোয়াডে যাচ্ছেন দুই সহোদর
এশিয়াডে বাংলাদেশ স্কোয়াডে যাচ্ছেন দুই সহোদর
বর্তমান পরিস্থিতিই যুদ্ধ শেষ করার উপযুক্ত সুযোগ: পেজেশকিয়ান
বর্তমান পরিস্থিতিই যুদ্ধ শেষ করার উপযুক্ত সুযোগ: পেজেশকিয়ান
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ