স্বাস্থ্যবিধি মেনে অফিস করুন: ভূমি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৭:৫৫আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৮:০৪

স্বাস্থ্যবিধি মেনে অফিস করুন: ভূমি সচিব
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি অনুযায়ী অফিস করার পরামর্শ দিয়েছেন ভূমি সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী। নির্দেশনা অনুযায়ী অসুস্থ ও সন্তান সম্ভবাদের অফিসে আসার প্রয়োজন নেই বলেও জানান তিনি। সোমবার (১০ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া মাস্কসহ সাধারণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ভূমি সচিব বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর এ মাসে শোককে শক্তিতে রূপান্তর করে তার আদর্শকে বুকে ধারণ করতে হবে। আমাদের আরও ভালো কাজ করার মধ্য দিয়ে জনগণকে সেবা দিতে হবে।

তিনি বলেন, আমরা যারা সরকারি চাকরি করি তাদের উদ্দেশে বঙ্গবন্ধু বলেছেন, 'সব সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে, তাদের সেবা করুন। যাদের অর্থে আজকে আমরা চলছি, তাদের যাতে কষ্ট না হয়, তাদের দিকে খেয়াল রাখুন।'

ভূমি সচিব আরও বলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের একটি গুণগত উত্তরণ ঘটেছে। আমরা জাতিসংঘ পুরস্কার পেয়েছি। ভালো কাজের মাধ্যমে আমাদের এ স্বীকৃতি ধরে রাখতে হবে এবং বর্তমান পরিস্থিতি থেকে আরও উত্তরণ করতে হবে।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম